আমদানিনিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত হবে ই-সিগারেট
আমদানিনিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত হবে ই-সিগারেট
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়, ১২ ডিসেম্বর ছবি: পিআইডি বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানিনিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের সিদ্ধান্ত জানায়। ই-সিগারেট আমদানি নিষিদ্ধের বিষয়টির উদ্যোক্তা স্বাস্থ্য সেবা বিভাগ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ -এর খসড়া উপস্থাপন করা হয়। তারপরও খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে, বলে সিদ্ধান্ত হয়েছে। এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় দ…