হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি। ফাইল ছবি
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়া ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহী যোদ্ধারা।
সিরীয় বিদ্রোহীদের যৌথ সামরিক অপারেশন কমান্ড যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসিডেন্ট বাশারকে হটানোর পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেওয়ার মধ্যে এ ঘোষণা দিলেন তারা।
বিবৃতিতে বলা হয়, তবে এই সাধারণ ক্ষমা আসাদ সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে না।
বিদ্রোহীরা জানিয়েছেন, তাদের নেতা আবু মোহাম্মদ আল–জোলানি সিরিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল–জালালির সঙ্গে সাক্ষাৎ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে আলোচনা করেছেন।
