Posts

ক্লান্ত গার্দিওলা, জানালেন ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব

ক্লান্ত গার্দিওলা, জানালেন ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব
পেপ গার্দিওলা। ছবি-বিবিসি বয়স হচ্ছে, আগের মতো আর প্রাণশক্তি থাকবে না সে কথা ভেবেই ম্যানচেস্টার সিটির পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন পেপ গার্দিওলা। তবে ক্লাব ফুটবল ছাড়লেও আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ে নাম লেখানোর ইঙ্গিত দিয়েছেন এই স্প্যানিস কোচ। সম্প্রতি স্প্যানিশ শেফ দানি গার্সিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পেপ গার্দিওলা। ইউটিউবে প্রচারিত সেই কথোপকথনের গার্দিওলা জানান, সিটি অধ্যায় শেষ হওয়ার পর প্রিমিয়ার লিগ তো নয়ই, অন্য কোনো ক্লাবের হয়েও ডাগআউটেও দাঁড়াব না।  তিনি বলেন, ‘আমি আর কোনো দলে দায়িত্ব নেব না। দূর ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলছি না, তবে এতটুকু বলি, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে এখন যা করছি, সেটি করব না।’ কেন এমন সিদ্ধান্ত সে বিষয়ের ব্যাখ্যায় গার্দিওলা বলেন, ‘ওই প্রাণশক্তি তো থাকবে না। অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করা, আবারও অনুশীলনের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া—না, না, না। হয়তো কোনো জাতীয় দলে, তবে সেটি ভিন্ন ব্যাপার।’ জাতীয় দলের কোচ হওয়ার তিনি বলেন, ‘জাতীয় দলের কোচ হয়তো হতে পারি, সেটা আলাদা বিষয়। আমি সত্যি সত্যিই এসব ছাড়তে চাই। সব ছেড়েছু…