Posts

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার তৈরি করবে জাপান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার তৈরি করবে জাপান
বিশ্বের প্রথম ‘জেটা-ক্লাস’ সুপারকম্পিউটার নির্মাণ শুরুর পরিকল্পনা করেছে জাপান। প্রস্তাবিত এই সুপারকম্পিউটার বর্তমান যেকোনো সুপারকম্পিউটারের চেয়ে ১ হাজার গুণ দ্রুত কাজ করবে। এই সুপারকম্পিউটার নির্মাণের কাজ শুরু হবে ২০২৫ সালে। প্রযুক্তি খাতে সব সময় অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করে জাপান। এটা তারই অংশ।  এই সুপারচার্জড কম্পিউটার নির্মাণে ব্যয় হতে পারে ৭৫০ মিলিয়ন ডলারেরও বেশি। জাপানের কম্পিউটার প্রকৌশলীদের ধারণা, এই জেটা-ক্লাস সুপার কম্পিউটার জাপানকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দেশগুলোর শুরুর দিকে জায়গা করে নিতে চায় দেশটি। ২০৩০ সালের মধ্যে সুপারকম্পিউটারটি কর্মক্ষম ও ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে করছেন প্রকৌশলীরা।  নতুন এই সুপারকম্পিউটার জেটাফ্লপস (zetaFLOPS) গতি অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই গতি আগে কখনো কোনো কম্পিউটার অর্জন করতে পারেনি। জেটাফ্লপস কম্পিউটিং ক্ষমতা পরিমাপের একটি একক। একটি কম্পিউটার এক সেকেন্ডে কয়টি গাণিতিক কাজ (অপারেশন) করতে পারে, এই একক তা নির্দেশ করে। এখানে ফ্লপস হলো ফ্লোটিং-পয়েন…