চাঁদের কক্ষপথে মহাকাশ স্টেশন তৈরি করবে ভারত
চাঁদ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ভারতের। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ২০৪০ সালে চাঁদের কক্ষপথে মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তথ্যমতে, ভবিষ্যতে তারা চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠাবে। প্রায় কাছাকাছি সময়ে মহাকাশ স্টেশনের কাজও শেষ করবে। আর ২০৫০ সালের মধ্যে চাঁদে স্থায়ীভাবে মানুষ বসবাসের বেস বা ডোম নির্মাণের পরিকল্পনা রয়েছে। চাঁদে মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা ভারতের চাঁদ অনুসন্ধানের তৃতীয় এবং শেষ পর্যায় হিসেবে বিবেচনা করা যায়। প্রথম পর্যায়ে ইসরো চন্দ্রযান-৪ চাঁদে পাঠাবে এবং চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা নিয়ে আবার ফিরবে পৃথিবীতে। সে মিশনে কোনো মানুষ থাকবে না। রোবটিক ল্যান্ডারের সাহায্যে নমুনা সংগ্রহ করা হবে। ২০২৮ সালে এ মিশন পরিচালনার ঘোষণা দিয়েছে ইসরো। সেখান থেকে পানি ও বরফসমৃদ্ধ অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করবে প্রায় ৩ কেজি। এরপর দ্বিতীয় পর্যায়ে ২০৪০ সালে চাঁদে মানুষ পাঠাবে ভারত। তখনই চাঁদের কক্ষপথে স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে ইসরোর। এ স্টেশনে মাঝেমধ্যে নভোচারীরা গিয়ে থাকবেন। সেখানেই তৈরি করা হবে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। ভবিষ্যতে মহাকাশ মিশনের ভিত্তি হি…