ভারতীয় হাইকমিশনের দিকে বিএনপির তিন সংগঠনের পদযাত্রা শুরু

 

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিন অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

এই তিন সংগঠনের নেতাকর্মীরা রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা শুরু করেন। এরপর মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশনের দিকে যাবেন তারা। 

বিপুলসংখ্যক নেতাকর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এরপর সমাবেশ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে রওনা হন।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি দেওয়ার এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন সংগঠন। শনিবার তিন সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি পালন করা হবে

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.