টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র
টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র
টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন ছবি: প্রিন্স মামুনের ফেসবুক পেজ থেকে নেওয়া (মিডিয়া গ্যালারি) টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এ বদলি করা হয়েছে। আদালত সূত্র জানায়, গত অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে নভেম্বরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এ বদলি করা হয়। গত ১০ জুন কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ওই নারী। পরে গত ১ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান মামুন। মামুনের পক্ষ থেকে আদালতের কাছে দাবি করা হয়েছে, তিনি নিরপরাধ। হয়রানি করার জন্য তাঁকে মামলার আসামি করা হয়েছে। মামলায় ভুক্তভোগী নারীর অভিযোগ, আসামি প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর …