Posts

২০ মিটার সেতু তিন বছরে অর্ধেকও হয়নি

২০ মিটার সেতু তিন বছরে অর্ধেকও হয়নি
কাপাসিয়ার গিয়াসপুর-আড়ালবাজার আঞ্চলিক সড়কের বড়ধারা খালের ওপর নির্মাণাধীন সেতু সমকাল গাজীপুরের কাপাসিয়ার গিয়াসপুর-আড়ালবাজার আঞ্চলিক সড়কের গাঁওরা মধ্যপাড়া এলাকায় বড়ধারা খালের ওপর ২০ মিটার সেতুর নির্মাণকাজ তিন বছরে অর্ধেকও শেষ হয়নি। জানা যায়, সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় ব্যস্ত এ সড়কে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ঝুঁকি নিয়ে বিকল্প পথ দিয়ে চলাচল করছে। এ পথটুকু পার হতে গিয়ে প্রতিদিনই একাধিক যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এমনকি এ স্থানে দুর্ঘটনার শিকার হয়ে কিছুদিন আগে একজন যাত্রী নিহত হয়েছেন। তাই সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ এপ্রিল কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজার থেকে সনমানিয়া ইউনিয়নের আড়ালবাজার সড়কের গাঁওরা মধ্যপাড়া এলাকায় বড়ধারা খালের ওপর বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে ৩ কোটি ৩ লাখ ৮০ হাজার ৫০১ টাকা চুক্তিমূল্যে ২০ মিটার দৈর্ঘ্য ও ২০ ফুট প্রশস্ত গার্ডার ব্রিজ নির্মাণ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন লিমিটেডকে ২০২৩ সালে…