মুফাসা: দ্য লায়ন কিং’-এ আবার হুংকার শোনা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। ‘দ্য লায়ন কিং’-এর পর এই অ্যানিমেশন ছবির হিন্দি সংস্করণে আবার জাদুকরি কণ্
শাহরুখ বললেন, ‘আমার চুল মুফাসার মতোই ছিল’
‘মুফাসা: দ্য লায়ন কিং’-এ আবার হুংকার শোনা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। ‘দ্য লায়ন কিং’-এর পর এই অ্যানিমেশন ছবির হিন্দি সংস্করণে আবার জাদুকরি কণ্ঠে মাতাবেন তিনি।। তবে এবার শুধু শাহরুখ একা নন, কিং খানের সঙ্গে থাকবেন তাঁর দুই ছেলে আরিয়ান ও আব্রাম। ২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে আইকনিক চরিত্র ‘মুফাসা’য় শাহরুখ খানের গলা শোনা গিয়েছিল। এ ছবিতে শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর বড় ছেলে আরিয়ান খান। দ্য লায়ন কিং ছবিতে ‘সিম্বা’ চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন আরিয়ান। এবার আবার ‘সিম্বা’র চরিত্রে শোনা যাবে তাঁর কণ্ঠস্বর। ‘দ্য লায়ন কিং’-এ বাবা-ছেলের জুটি দারুণ পছন্দ করেছিলেন দর্শক। এবার তাঁদের সঙ্গে ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর জঙ্গলে যোগ দেবে আব্রাম। ছোট ‘মুফাসা’র হয়ে কণ্ঠ দিচ্ছে শাহরুখ-পুত্র। এ ছবির সঙ্গে শাহরুখ খানের এক বিশেষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন হিন্দি সিনেমার এই মহাতারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বলিউডের বাদশাহ জানিয়েছেন, ‘এ চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করা যায়। কারণ, ও (মুফাসা) দয়ালু, মজবুত, শক্তিশালী, মিষ্টি স্বভাবের আর ভীষণই পারিবারিক একজন। আমরা সবাই নিজেদের মধ্যে এই গুণগুলো দেখ…