শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ
জনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এ প্রশ্নে তাঁরা দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে দেশের বিশিষ্ট আলেম, ইসলামি বক্তা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের নেতারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় সংলাপ শুরু হয়ে সন্ধ্যা পৌনে সাতটায় শেষ হয়। দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সব ধর্মের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। গতকাল বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং এর আগের দিন মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে ‘জাতীয় ঐক্যের’ লক্ষ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শেষ হবে বলে জানা গেছে। বৃহস্পতিবারের সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের খো…