Posts

ফরিদপুরে আ.লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে আ.লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দফায় দফায় হামলা চালিয়ে প্রায় ২০টি বসতবাড়ি ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বুধবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে।  জানা যায়, কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সমর্থক ও উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল, ভাঙ্গা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা বাজারে আমার সমর্থক ও জিন্নাহ সরদারের সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর জিন্নাহ সরদারের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা বাজারে আমাদের প্রায় ১০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় আমাদের লোকজন পাল্টা হামলা চালায়। এতে দু-দলের মধ্যে দফায় দফায় …