বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ
মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে পড়েছে। এ তে বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েন। এক লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী, ৭০ হাজারের বেশি ইনস্টাগ্রাম অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া, ১২ হাজারের বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন। অনেক ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের এক্স-হ্যান্ডলে লিখেছেন, এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গেলে বারবার লেখা আসছে 'সামথিং ওয়েন্ট রং'। তবে প্যার এক ঘন্টা পরে ফেসবুক মেসেঞ্জারে এক্সেস করা গেছে বলে জানা গেছে। তবে  এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।