ইন্ধন দেখছে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকপক্ষ

ইন্ধন দেখছে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকপক্ষ
পোশাক কারখানায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যৌথ বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। ছবি: সমকাল আবারও শ্রমিক বিক্ষোভে অশান্ত আশুলিয়া শিল্প এলাকা। সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরও কিছু দাবি-দাওয়া নিয়ে গতকাল বুধবারও কর্মবিরতি পালন করেছেন আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। গতকাল সকালে কাজে যোগ দিয়েও ২৫টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে বেরিয়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি কারখানায়। তবে হঠাৎ পোশাক খাতে এ ধরনের অস্থিরতার পেছনে ইন্ধন দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিকপক্ষ। কারখানার ভেতরে গ্লাসে আঘাত করে এক শ্রমিক নিজের হাত নিজে কাটার পর সেটি মালিকপক্ষের লোকজন করছেন এমন গুজব ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছেন। হা-মীম গ্রুপের কারখানায় সিসি ক্যামেরার ফুটেজে এমন দৃশ্য ধরা পড়ার পর সাধারণ শ্রমিকরাও স্তম্ভিত। কারা এ ধরনের ঘটনায় ইন্ধন দিচ্ছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এ ছাড়া শ্রমিক অসন্তোষের পেছনে তৃতীয় পক্ষের কোনো কারসাজি রয়েছে কিনা তাও তদন্ত হচ্ছে।  আশুলিয়ায় গতকাল কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়া হয়। বড় ধরনের সংঘাতময় অপ…