প্রথমবারের মতো হলিউডে গানের শুটিং করেছেন তাহসান খান। এ মাসে বড় তিনটি কনসার্টের পাশাপাশি ১২টি নতুন গান নিয়ে ব্যস্ত। এ ছাড়া ৮ বছর পর টেলিভিশনের কোনো অনু
অভিনয়ে হ্যাঁ, নাকি না? তাহসান কী বলেন
বাংলা গানকে বিশ্বের বিভিন্ন ভাষার দর্শকদের কাছে কীভাবে তুলে ধরা যায়, তা নিয়েই ইদানীং বেশি ভাবছেন তাহসান। শুধু তা–ই নয়, বিদেশি দর্শকদের কথা চিন্তা করেই এখন থেকে সব গান করছেন এই গায়ক। সেই ভাবনার জের ধরেই দুই মাস আগে হলিউডে ‘ভুলে যাব’ শিরোনামে একটি গানের শুটিং করেছেন। সেই গান ইউটিউবে মুক্তিও পেয়েছে। তাহসান বলেন, ‘আমরা বাংলা নিয়ে একটা গণ্ডির মধ্যেই রয়ে গেছি। আমরা বিশাল গানের দর্শক ধরতে পারছি না। লাতিন আমেরিকা, কোরিয়াসহ অনেক দেশ তাদের গানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। শিল্পী হিসেবে আমরাও চাইলে বাংলা গানকে ছড়িয়ে দিতে পারি। সেই দায়বদ্ধতা নিয়েই এখন কাজ করছি। তাহসানের নতুন ভাবনা বাংলা গানকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার এ পরিকল্পনা প্রসঙ্গে তাহসান বলেন, ‘বিদেশ থেকে কোনো শিল্পী দেশে এলে বিশেষভাবে দর্শকদের আলাদা নজর কাড়েন। কারণ, উপমহাদেশে তাঁদের গানগুলো তাঁরা ছড়িয়ে দিতে পেরেছেন। আগামী ৫–৭ বছর পর আমরাও যেন সেই জায়গায় যেতে পারি, সেই চেষ্টাই করছি। আমাদের গানগুলো এখন থেকে আলাদা করে উপস্থাপন করতে হবে, সুর–ছন্দে পরিবর্তন আনতে হবে, মিউজিক ভিডিও বিশ্বমানের করতে হবে। বিশ্বসংগীতের অঙ্গন কী ধরনের পরিবর্তনের মধ্…