বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নিলেন নৌপরিবহন উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা সিএমএইচে চিকিৎসারত আহত শিক্ষার্থীসহ অন্যান্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। তিনি আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় সিএমএইচের ভারপ্রাপ্ত ডেপুটি কম্যান্ডেন্ট কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলাম, ট্রমা ম্যানেজমেন্ট সেন্টারের এমওআইসি লে.কর্নেল কাজী সবরান উদ্দিন আহম্মদসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমরা জাতি হিসেবে এই আন্দোলনে নিহত ও আহতদের কাছে কৃতজ্ঞ। অন্তর্বর্তীকালীন সরকার সরকারি হাসপাতালগুলোতে আহতদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করছে । বেসরকারি হাসপাতালগুলোতে ডেডিকেটেড কেয়ার ইউনিটে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ সময় উপদেষ্টা বৈষ…