নতুন তোশাখানা মামলায় অভিযুক্ত ইমরান ও বুশরা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি ছবি: এক্স থেকে নেওয়া নতুন তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ইসলামাবাদের একটি বিশেষ আদালত। আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত এই আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এ অভিযোগ গঠন করেন। এ মামলায় ইমরান ও বুশরা বর্তমানে জামিনে আছেন। তবে অন্য মামলায় আদিয়ালা কারাগারে রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। প্রথমে দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি করেছিল। পরে এনএবি আইনে সংশোধন আনার পর মামলাটি তদন্তের দায়িত্ব পায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ। গত সেপ্টেম্বরে সংস্থাটি আদালতে অভিযোগপত্র জমা দেয়। নতুন তোশাখানা মামলাটি ‘অলংকার সেট’ মামলা নামেও পরিচিত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় সাবেক এই প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডির বিরুদ্ধে। এই মামলায় ইসলামাবাদ হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করলে কয়েক মাস কারাগারে থাকার পর অক্টোবরে জামিনে মুক…