বিদ্যুতের চড়া দামের বড় কারণ ‘ক্যাপাসিটি পেমেন্ট’
বাংলাদেশে বিদ্যুতের চড়া দামের অন্যতম কারণ হিসেবে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দেওয়া ক্যাপাসিটি পেমেন্টকে (ক্যাপাসিটি চার্জ) দায়ি করা হয়েছে। এই পেমেন্ট গত কয়েক বছর ধরে বিদ্যুৎ খাতের ব্যয় বিপুল পরিমাণে বাড়িয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য অনুযায়ী, গত বছর দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতার প্রায় ৪১ শতাংশ অব্যবহৃত ছিল। কেবল ২০২৩ অর্থবছরেই সরকার ২৬ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে তিন দিন ব্যাপী ‘বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি ২০৫০’ সম্মেলনের সমাপনী দিনে বিশেষজ্ঞরা এই দাবি করেছেন। একই সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি নো পে’ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে এই নীতি, নবায়নযোগ্য শক্তি সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোর দাবিও জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মরত বিশেষজ্ঞরা মনে করেন, সব বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে ‘নো ইলেকট্রিসিটি নো পে’ এমন নীতি কার্যকর হলে তা দেশের আর্থিক বোঝাও অনেক কমবে। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে অলস বসিয়ে রাখলে চুক্তি অনুযায়ী তাদের যে পরিমাণ ভর্তুকি সরকারকে দিতে হয়, সেটাকেই ক্যাপাসিটি চার্জ বলা হয়। অপরদিকে তারা দেশে নব…