খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ কলেজছাত্রের

খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ কলেজছাত্রের
সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন কেন্দ্র শাপলা বিল থেকে ফেরার পথে প্রাণ হারিয়েছেন তিন তরুণ। আহত হয়েছেন আরও দু’জন। হতাহত সবাই কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী।  আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘেরসড়ক এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। তাদের অকাল মৃত্যতে এলাকাসহ রাজনীতিক নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাতিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আলমের ছেলে সৈয়দ মকসুদ হাসান মহান (১৮), উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) ও কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (১৯)। গুরুতর আহত অবস্থায় নিহত মহানের চাচাত ভাই সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে তাহমিদ আহমদকে (১৮) ওসমানীতে ও ছাতকের মন্ডলীভোগের জামিল আহমদের ছেলে মাহি আহমদকে (২১) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সুনামগঞ্জের ছাতক শহরের তাতিকোনায় আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির কর্মীসভার আয়োজকদের মধ্যে তারা ছিলেন অন্যতম। সন্ধ্যায় তাদের সেখানে স…