যেভাবে উইকি থেকে জন্ম নিল উইকিমিডিয়া

যেভাবে উইকি থেকে জন্ম নিল উইকিমিডিয়া
উইকিপিডিয়া মানে কী? সব ‘উইকি’ কি উইকিপিডিয়ার সঙ্গে সম্পর্কিত? উইকিপিডিয়া আর উইকিমিডিয়ার মধ্যে পার্থক্য কী? উইকিমিডিয়া আউটরিচ এক্সপার্টদের কাছে প্রায়ই আসে এ প্রশ্নগুলো। তখন তাঁরা গল্পের ঝুলি খুলে বসেন। শ্রোতারা বিস্মিত হন। বেশির ভাগ মানুষের কাছে উইকিপিডিয়া শুধু একটি ওয়েবসাইট মাত্র। কিন্তু এটা হঠাৎ চলে আসেনি। অনেক আগে থেকে ধীরে ধীরে উন্মুক্ত জ্ঞানের যে ধারা তৈরি হয়েছে, উইকিপিডিয়া সেই ধারার সংযোজন মাত্র। উইকিপিডিয়ার সাদাকালো লেখার পেছনে অসম্ভব রঙিন একটা জগৎ আছে। সেখানে পৃথিবীর অন্যতম মেধাবী মানুষগুলো কাজ করেন। এখানে সেই রঙিন জগতের কথা ছোট্ট করে বলি। অ্যাপলের প্রোগ্রামার বিল অ্যাটকিনসন নব্বইয়ের দশকে হাইপারকার্ড নামে একটা সফটওয়্যার তৈরি করেন। অ্যাপলের ম্যাকিনটোশ কম্পিউটারের সঙ্গে এই সফটওয়্যার দেওয়া হতো বিনামূল্যে। তখনকার দিনে এটা খুব আধুনিক সফটওয়্যার ছিল। হাইপারকার্ড অনেকটা বর্তমান ওয়ার্ড প্রসেসরে মতো। তবে এই ‘হাইপার’ শব্দের মানে, এক কার্ডের সঙ্গে আরেক কার্ড লিঙ্ক করে দেওয়া যাবে এবং একটি কার্ড থেকে চলে যাওয়া যাবে অন্য কার্ডে। সে সময় কম্পিউটারের সব কাজ চলত কমান্ড লাইনে। উইন্ডোজের খানিকটা ভেতর…