জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা
ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাইয়ের বিপ্লবী কন্যাদের সঙ্গে প্রধান উপদেষ্টা। ছবি-পিআইডি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি নারীদের অংশগ্রহণ  ছিল চোখে পড়ার মতো। সেই উত্তাল আন্দোলনে অংশ নেওয়া  নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে  প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা  ও দাবির কথা শোনেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই  অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে  যেতে দেব না’। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আজ অনেক উচ্ছ্বাসের দিন,  ক্ষোভের দিন, ইমোশনের দিন। আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন।  উচ্ছ্বাস আছে বলেই তো আমরা এখানে আছি। উচ্ছ্বাস-ক্ষোভ না থাকলে  আমরা তো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারতাম না। এগুলো আছে থাকবে।  যখনই দরকার তখন প্রকাশ করব। যখন যেখানে যতটুকু দরকার ততটুকু প্রকাশ  করব। সেই শক্তি যেন আমাদের থাকে। আজ জুলাইয়ের বিপ্লবী কন্যাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন এমন কথা জানিয়ে ড. ইউনূস বলেন, তোমরা…