Posts

মাছের আঁশ ফেলনা নয়, যাচ্ছে বিদেশে, আসছে টাকা

মাছের আঁশ ফেলনা নয়, যাচ্ছে বিদেশে, আসছে টাকা
মাছের আঁশ শুকানোর কাজ করছেন এক যুবক। সম্প্রতি কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের পাশে ছবি: এম সাদেক গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক ধরে কুমিল্লা নগর থেকে বিবির বাজারের দিকে যেতেই চোখে পড়ল ভিন্ন রকম এক কর্মযজ্ঞ। বেড়িবাঁধ সড়কের পাশে ত্রিপল বিছিয়ে কিছু একটা শুকানো হচ্ছে। দূর থেকে বোঝা যাচ্ছিল, রুপালি রঙের কিছু একটা সোনালি রোদে চিকচিক করছে। কাছে গিয়ে দেখা গেল, বাজারে মাছ কাটার পর যেই আঁশ ফেলে দেওয়া হয়, সেসব এখানে যত্নসহকারে শুকানো হচ্ছে। কারণ, ফেলনা এসব মাছের আঁশ বিদেশে রপ্তানি হয়। মাছের আঁশ শুকানোর কাজ করে মো. মাহাবুব আলমসহ কয়েকজন যুবকের জীবনের গল্প বদলে গেছে। মাহাবুব কুমিল্লা নগরের সংরাইশ এলাকার ইয়াকুব আলীর ছেলে। তিনি কুমিল্লা নগরের অন্যতম প্রধান কাঁচাবাজার রাজগঞ্জ বাজারে দুই যুগের বেশি সময় ধরে মাছ কাটার কাজ করেছেন। শুরুর দিকে মাছ কেটে দিয়ে যা আয় হতো, তা দিয়েই কোনোরকমে চলছিল তাঁর সংসার। দিনভর মাছ কাটার পর আঁশগুলো ফেলে দিতেন বাজারের পাশের ডাস্টবিনে। হঠাৎ একদিন এই ফেলনা আঁশগুলোই ভাগ্য বদলে দিতে শুরু করে তাঁর। শুরুর কথা বলতে গিয়ে মাহাবুব বললেন, 'প্রায় ১৩ বছর আগের ঘটনা। রাজগঞ্জ বাজারে মাছ কাটার কা…