কবর খুঁড়ে স্কুলছাত্রকে জ্যান্ত পুঁতে হত্যাচেষ্টা!

কবর খুঁড়ে স্কুলছাত্রকে জ্যান্ত পুঁতে হত্যাচেষ্টা!
রাতের আঁধারে ফরিদপুরের এক স্কুলছাত্রকে ধরে নিয়ে বেধড়ক মারধরের পর মাটি খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার শহরের আলীপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ওই ছাত্রের পরিবার। সদর উপজেলার বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বর বলেন, শনিবার রাতে তাঁর ১৩ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে জিহাদ মাতুব্বর ওয়াজ শুনতে যাওয়ার সময় এলাকার কয়েকজন বখাটে কিশোর তাকে ধরে বেদম মারধর করে। পরে একটি কবরস্থানে নিয়ে কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে হত্যার চেষ্টা করে। এ সময় তারা জিহাদকে তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকাও নিয়ে আসতে বলে।  তিনি জানান, তাঁর চার ছেলেমেয়ের মধ্যে জিহাদই বড়। সে কানাইপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ জিহাদকে মারতে মারতে জামার কলার ধরে একটি কবরস্থানে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে পৌঁছে আবারও তাকে মারধর করে। এ সময় এক তরুণকে কোদাল দিয়ে গর্ত খুঁড়তে দেখা যায়। জিহাদকে ওই যুবক বলে, ‘তোরে জবাই করব না, জ্যান্তই পুঁইত্যা ফ্যালাব। কোহনে কোহনে ক? জায়গা পছন্দ কর।’ তখন তাদের একজনকে কবর খুঁড়তে খুঁড়তে হাসিতে ফেটে পড়তে দেখা যায়। এর পর কেউ একজ…