ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের

ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের
জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, তাঁরা ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন। পাশাপাশি ড. ইউনূসের সামনে তাঁরা দেশের পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর পরিস্থিতি, সরকারকে নিয়ে দেশের মানুষ কী ভাবছে, আগামী দিনগুলোতে সরকারের কী করা উচিত, প্রশাসনিক ব্যবস্থা কী রকম চলছে—সেই ‘গ্রাউন্ড রিয়েলিটি’ (মাঠের বাস্তবতা) তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা তাঁদের কথা শুনেছেন এবং নোট নিয়েছেন। এদিকে বাসস জানায়, বৈঠকে প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, ‘খুচরাভাবে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আগে দেখা হয়েছে। আজকে অনেকের সঙ্গে দেখা হলো। ভালো হলো। তোমাদের কথা শুনতেই মূলত আজকে বসা। তোমরা সরকারের কাছে কী চাচ্ছ, আশাগুলো কী, পরামর্শ আছে কি না—এটি জানতে চাওয়া।’ অধ্যাপক ড. ইউনূস আরও বলেন, ‘তোমরা রাষ্ট্রের অভিভাবক, তোমাদের কারণেই রা…