বেসামাল মূল্যস্ফীতি; কষ্ট বাড়ছে স্বল্প আয়ের মানুষের

বেসামাল মূল্যস্ফীতি; কষ্ট বাড়ছে স্বল্প আয়ের মানুষের
দ্রব্যমূল্যের বাড়তি দাম। অন্যদিকে ব্যাংকগুলোয় নগদ টাকার সংকট। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। মূল্যস্ফীতির প্রভাবে ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় মানুষের কেনাকাটা কমেছে; যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। কোনোভাবেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। নানাভাবে ব্যবসায়ীদের চাপে রেখে নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের ভ্রান্তনীতি অনুসরণ করছে। সে কারণেই শুল্কছাড়ের সুবিধা ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছে না। বিশেষজ্ঞরা বলেছেন, এটা বড় উদ্বেগের বিষয়। সবকিছুর দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষ কষ্টে আছে। তারা মধ্যবিত্তকেও এখন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার কথা বলেছেন। সরকার নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করলে নিম্নআয়ের মানুষ স্বস্তি পেতে পারে। এছাড়া সরকার আমদানিনির্ভর পণ্যগুলোতে শুল্ক কমালে আমদানি ব্যয় কমবে। তাহলে হয়তো কিছুটা স্বস্তিদায়ক মূল্যে পণ্যগুলো বাজারে পাওয়া যেতে পারে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া বলেন, মানুষ এখন অনেক কষ্টে আছে। দিনদিন এসব সমস্যা প্রকট হচ্…