Posts

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

 অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?


নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (২০ ডিসেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ে আসরের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কুয়ালালামপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নেমে এসেছিলেন ১১ ওভারে। বাংলাদেশের বোলিং তোপের পরও ৮ উইকেট হারিয়ে নেপাল তুলেছিল ৫৮ রান। ৯ ব্যাটারের মধ্যে মাত্র ওপেনার সাবিত্রি ধামিই পেরেছিলেন দুই অংক ছুঁতে। ছোট লক্ষ্য পেয়ে বাংলাদেশকে ৭ বল বাকি রেখেই জয় এনে দেন ফাহমিদারা। 

রান তাড়ায় দাপুটে শুরু করে বাংলাদেশ। প্রায় জয়ের কাছেই দলকে নিয়ে যায় দুই ওপেনার ফাহমিদা ও ইভা। ৮ম ওভারের দ্বিতীয় বলে কাসুম গোদার শিকার হয়ে ফেরেন ১৮ করা ইভা। ভাঙে ৪৬ রানের জুটি। এরপর সুমাইয়া আক্তার সুবর্ণাকে সঙ্গে নিয়ে জয় তুলে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন ফাহমিদা। তার সঙ্গী সুমাইয়া আক্তার ৬ বলে খেলেছেন ১০ রানের জয়সূচক ইনিংস।

এর আগে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে। যদিও পয়েন্ট টেবিলে তারাই আগে থেকে শীর্ষে ছিল। ফলে ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

আগামী রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে দুই দল মুখোমুখি হবে।

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.