Posts

শুক্রবার রাজধানীসহ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


ফাইল ছবি

 

আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকার কিছু এলাকা, আমিনবাজার, হেমায়েতপুর ও সাভারসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জিটিসিএলের আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ সময় কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

ওই বার্তায় বলা হয়, আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ছয় ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, কামরাঙ্গির চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.