নব্বইয়ের দশকে জন্ম? তাহলে শরীরের এই পরীক্ষা করার সময় হয়েছে আপনার
নব্বইয়ের দশকে জন্ম? তাহলে শরীরের এই পরীক্ষা করার সময় হয়েছে আপনার
বয়স ৪০ পেরোনোর পর ডাক্তারের কাছে গিয়ে ‘লিপিড প্রোফাইল’–এর নাম শোনেননি, এমন মানুষ পাওয়া কঠিন। ৪০ পেরোনোর পর ‘সাধারণ’ কিছু পরীক্ষা-নিরীক্ষারই অংশ এই লিপিড প্রোফাইল টেস্ট। তবে আজকাল বয়স ৩০ হলেই এই পরীক্ষার বিষয়ে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। নব্বইয়ের দশকের শুরুর দিকে যাঁদের জন্ম, এখন তাঁদের সচেতন হওয়া জরুরি। অনেকেরই ত্রিশের পর এই পরীক্ষা করানো লাগছে। ‘লিপিড প্রোফাইল’ পরীক্ষার মাধ্যমে রক্তের কোলেস্টেরলসহ বিভিন্ন চর্বির মাত্রা নির্ণয় করা হয়, যা একজন মানুষকে সুস্থ রাখতে জরুরি। কোলেস্টেরল কী কোলেস্টেরল আমাদের রক্তের একটি চটচটে ও মোমের মতো পদার্থ, যা আদতে একধরনের চর্বি। দেহকোষের গঠন, হরমোন ও ভিটামিন তৈরিতে কোলেস্টেরল প্রয়োজন। কোষের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তিও আসে কোলেস্টেরল থেকে। অর্থাৎ স্বাভাবিক মাত্রার কোলেস্টেরল আমাদের শরীর ও শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয়। কিন্তু মাত্রাতিরিক্ত কোলেস্টেরল শরীরের সবচেয়ে খারাপ উপাদানগুলোর একটি। কোলেস্টেরল যেহেতু মোমজাতীয় পদার্থ, তাই রক্তে এর পরিমাণ বেশি হলে রক্তনালির ভেতরের অংশে তা জমাট বাঁধতে শুরু করে। তখন রক্তনালির স্বাভাবিক পরিধি কমে গিয়ে রক্ত চলাচলে ব…