দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে  বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকা। তালিকায় ঢাকার একিউআই স্কোর ২৮৫। অর্থাৎ শনিবার (১৪ ডিসেম্বর) এই শহরের বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর।  পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও আফগানিস্তানের কাবুল যথাক্রমে ২১৬, ১৭৯ ও ১৭৮ একিউআই স্কোর নিয়ে পরের তিনটি স্থান দখল করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে। যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' বলে …