Posts

তাপমাত্রা আরও কমে বাড়বে কুয়াশা


 ঘনকুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রামের খেটে খাওয়া মানুষ (ছবি-সুজন মোহন্ত)

আজ শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া 

অধিদপ্তর। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত 

দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা এবং

 অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক

 মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া শনিবারও সারাদেশে রাত ও দিনের তাপমাত্র সামান্য কমতে পারে। 

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি

 কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও

 আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম 

বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে

 পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় 

উচ্চচাপ বলয় বিহার ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.