কৃত্রিম বুদ্ধিমত্তার অন্য রূপ
ক্ষুধা, দারিদ্র্য, জরামুক্ত পৃথিবীর স্বপ্ন কে না দেখে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে সবচেয়ে ভালো কাজ করতে পারেন বিজ্ঞানীরা। বিজ্ঞানী দম্পতি ড. উইল ও এভলিন ক্যাস্টর কাজ করছেন এমন স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাঁদের বিশ্বাস, বর্তমান পৃথিবীর হাজারো সমস্যার সবচেয়ে সুন্দর সমাধান দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। নিখুঁতভাবে স্মৃতি মনে রাখতে পারে না মানুষের মস্তিষ্ক। নতুন করে তথ্য নেওয়াও কঠিন আর সময়সাপেক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তার এসব সমস্যা নেই। মুহূর্তের মধ্যেই পৃথিবীর সব জ্ঞান কাজে লাগিয়ে সিদ্ধান্ত বা নতুন কিছু আবিষ্কার কেবল কৃত্রিম বুদ্ধিমত্তাই করতে পারে। যদি সেভাবে তৈরি করে নেটওয়ার্কে সংযুক্ত করা যায়, মানবজাতি যে সমাধানের জন্য হাজার বছর খেটেছে, শক্তিশালী কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার তা বের করতে হয়তো লাগবে কয়েক মুহূর্ত। এ তো গেল বিজ্ঞানীদের চিন্তা। এর বিপরীতেও আছে কিছু মানুষ। তারা ভাবে ভিন্নভাবে। তারা মনে করে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা উচিত নয়। তাই এই কার্যক্রম বন্ধ করতে মরিয়া তারা। চরমপন্থা অবলম্বনেও কোনো অসুবিধা নেই তাদের। কনফারেন্স শেষে বের হয়ে তাদের এক সদেস্যের হাতে গুলিবিদ্ধ হন উইল ক্যা…