নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে একাধিক পদে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে একাধিক পদে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে সাতজনকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স/অডিট) পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা উল্লিখিত বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা। এর সঙ্গে আছে বাড়িভাড়া ভাতা, মেডিকেল ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট। ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল) পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্…