Posts

নওগাঁর তুলসীগঙ্গা নদীর কচুরিপানা অপসারণ করছেন স্বেচ্ছাসেবীরা

নওগাঁর তুলসীগঙ্গা নদীর কচুরিপানা অপসারণ করছেন স্বেচ্ছাসেবীরা
তুলসীগঙ্গা নদীর কচুরিপানা পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবীরা। শনিবার বেলা ১১টায় নওগাঁ শহরের রজাকপুর এলাকায় ছবি: প্রথম আলো নওগাঁর তুলসীগঙ্গা নদীর কচুরিপানা অপসারণ শুরু করেছেন স্বেচ্ছাসেবীরা। আজ শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের রজাকপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশের প্রতিটি জেলায় অন্তত একটি জলাশয় কিংবা খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার সরকারি ঘোষণার অংশ হিসেবে নওগাঁয় তিনটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন এই উদ্যোগ নিয়েছে। নওগাঁ সদর উপজেলার ভবানীপুর থেকে রাণীনগর উপজেলার চক-কতুব পর্যন্ত ২০ কিলোমিটার নদীর যেসব স্থানে কচুরিপানা জমে আছে, সেসব স্থান থেকে পর্যায়ক্রমে কচুরিপানা অপসারণ করবেন তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। ওই তিনটি সংগঠন হলো বিডি ক্লিন নওগাঁ জেলা শাখা, ওয়াইএসএফ ও স্কাউট নওগাঁ শাখা। এই কার্যক্রমে যুব উন্নয়ন অধিদপ্তর, নওগাঁ পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা কার্যালয় থেকে স্বেচ্ছাসেবীদের সহযোগিতা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বা…