শাকিব খানের ‘তুফান’ ট্রেলার ছাড়াই মুক্তির ইঙ্গিত

শাকিব খানের ‘তুফান’ ট্রেলার ছাড়াই মুক্তির ইঙ্গিত
ট্রেলার ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ডিরেক্টর ও কো–ফাউন্ডার মহেন্দ্র সোনি। তুফান সিনেমার অন্যতম এই প্রযোজক ফেসবুকে লিখেছেন, ‘ট্রেলার রেডি, গান রেডি! পরিচালক রায়হান রাফীর অনুমোদনের অপেক্ষায় আছি। তিনি বললেন, “মুক্তির আগে আর কিছুই দরকার নেই।” তা-ও শাহরিয়ার শাকিলকে (প্রযোজক) বলার পর উনি একটা পোস্টার দিতে রাজি হয়েছেন।’ পোস্টারটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। তবে মহেন্দ্র সোনির এই পোস্ট ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন, ট্রেলার মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। একজন লিখেছেন, ‘ সিনেমা  ভালো বিজনেস করতে গেলে ট্রেলার ছাড়তেই হবে ঈদের আগে।’ আরেকজন লিখেছেন, ‘তার মানে ট্রেলার, আর গান আর আসছে না! তুফান কি শুধুই শাকিবিয়ানরা দেখবে?