অংশীজনের মত নিয়েই গণমাধ্যম সংস্কারের সুপারিশ

অংশীজনের মত নিয়েই গণমাধ্যম সংস্কারের সুপারিশ
গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে নোয়াবের মতবিনিময় সভা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, অংশীজনের সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে কমিশন সুপারিশ তৈরি করবে। কোনো স্বার্থন্বেষী দ্বারা কমিশনের প্রভাবিত হওয়ার সুযোগ নেই। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এবং সদস্যদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়ে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীতে এ সভা অনুষ্ঠিত হয় বলে সংস্কার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় বিগত আন্দোলনে সংবাদমাধ্যমের ব্যর্থতা ও বিতর্কিত ভূমিকার কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়। এর পটভূমিতে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন নিউজপোর্টালের স্বাধীনতার বিষয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কীভাবে জনগণের স্বার্থে কাজ করা যায়– এ বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান।  তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী দ্বারা কমিশনের প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। অংশীজনের সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে কমিশন তার সুপারিশ তৈরি করবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ স…