Posts

র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোলো সাফ জয়ী বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোলো সাফ জয়ী বাংলাদেশ
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। সাত ধাপ এগিয়ে ১৩২তম স্থানে উঠে এলো বাঘিনীরা। ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফের শিরোপা ধরে রাখার সাফল্যের প্রতিফলন পড়েছে বাংলাদেশ দলের ওপর। এবারের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা উন্নতি হয়েছে তাদের। বাংলাদেশের চেয়ে বেশি এগিয়েছে কেবল এস্তোনিয়া ও সৌদি আরব। দুই দলই আট ধাপ করে ওপরে উঠেছে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে ভারত। যদিও তারা এক ধাপ পিছিয়ে নেমে গেছে ৬৯ নম্বরে। অবনতি হয়েছে নেপালেরও। চার ধাপ পিছিয়ে তারা আছে ১০৩তম স্থানে। বাকিদের অবস্থান বাংলাদেশের পেছনে। পাকিস্তান এক ধাপ এগিয়ে উঠেছে ১৫৭ নম্বরে। এক ধাপ পিছিয়ে তাদের ঠিক পরের অবস্থানেই শ্রীলঙ্কা। মালদ্বীপ দুই ধাপ পিছিয়ে রয়েছে ১৬৩ নম্বরে। তিন ধাপ এগোনো ভুটানের র‍্যাঙ্কিং ১৭২তম। প্রথমবারের মতো ফিফা নারী দলের র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে জিব্রাল্টার (১৮৫তম)।   নারীদের ফি…