Posts

রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে  রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মাহমুদ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা করেছেন। আত্মসমর্পণকারী তিনজনের নাম আরাফাত (১৬), নিলয় মোল্লা নীরব (২২) ও সিফাত (১৬)। তারা কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা। নীরব পেশায় গাড়িচালক। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীর কুমুরিয়া গ্রামে। অন্য দু’জন শিক্ষার্থী।  বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় দস্যুতার মামলা হয়েছে। রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মাহমুদ বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি আমরা আরও গুরুত্বের সঙ্গে দেখছি ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, আত্মসমর্পণ করা তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে নিলয় মোল্লা নীরবের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আর বাকি দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন। প্রসঙ্গত, ক্রেতা-বিক্রেতায় জমজমাট রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের চুনকুটিয়ার মধ্যপাড়া। দুপুর ২টার দিকে হ…