গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

 

ফাইল ফটো

দেশের মিউজিকভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। দেড় কোটি টাকার বেশি ফি বকেয়া থাকার কারণে সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (বিএসসিএল)। বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। 

বিএসসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (গানবাংলা টেলিভিশন)’–এর সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে।’



গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান ফারজানা মুন্নী

কৌশিক হোসেন তাপস এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তাঁর স্ত্রী ফারজানা মুন্নী চেয়ারম্যান। জানা গেছে, গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ টাকা বকেয়া আছে।

এর আগে একই কারণে গ্রীন মাল্টিমিডিয়ার (গ্রীন টিভি) সম্প্রচার বিচ্ছিন্ন করা হয় যা এখনও বহাল আছে।

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.