ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের স্বস্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের স্বস্তি
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন এ সিদ্ধান্তের আলোকে, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা— অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলা…