পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখালেন রাবির শিক্ষার্থীরা

পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখালেন রাবির শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বানে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি হয়। কর্মসূচি থেকে আন্দোলনকারীরা সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে শিক্ষকদের সঙ্গে পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বিতর্কে শিক্ষকরা পোষ্য কোটার পক্ষে গ্রহণযোগ্য যুক্তি প্রতিষ্ঠা করতে পারলে এটি বহাল থাকবে। অন্যথায় বাতিল করতে হবে। কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘আপস না মৃত্যু, মৃত্যু মৃত্যু’, ‘তুমি কে? আমি কে? মেধাবী মেধাবী’ ইত্যাদি স্লোগান দেন। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস মার্ক ৪০। অথচ মাত্র ১৯ দশমিক ৫০ নম্বর পেয়ে শিক্ষকের ছেলে পোষ্য কোটায় ভর্তি হয়েছেন। পরে দেখা যায়, তাকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ৩ দশমিক ৭০ নম্বর দে…