মরদেহ বাথরুমে নিয়ে দুই খণ্ড করে কর্মচারীরা
রাজধানীর কামরাঙ্গীরচরে ছাপাখানা ব্যবসায়ী নূর আলমকে হত্যার পর মরদেহ বাথরুমে নিয়ে দুই খণ্ড করে কর্মচারীরা। এরপর গুম করার উদ্দেশে খণ্ড দুটি পলিথিন ও কাপড় দিয়ে পেঁচিয়ে একটি বস্তায় ভরা হয়। শেষে ছাপাখানার ভেতর টেবিলের নিচের মেঝে খুঁড়ে বস্তাটি মাটিচাপা দেয় তারা। জায়গাটি বালু ও সিমেন্ট দিয়ে ঢালাই করে ফেলা হয়। হত্যায় জড়িত তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ বুধবার এসব তথ্য জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন বলেন, ব্যবসায়ী নূর আলম নিখোঁজ থাকার ঘটনা জানার পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্তে নামে এবং গোয়েন্দাতথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। মঙ্গলবার নিহতের ছাপাখানা থেকে কর্মচারী মিরাজকে গ্রেপ্তার করা হয়। একইদিন কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি থেকে রিফাত এবং সদরঘাট এলাকা থেকে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিট থেকে পৌনে ৫টার মধ্যে গ্রেপ্তার তিনজন ও পলাতক জিহাদসহ অজ্ঞাতপরিচয়ে…