Posts

সাত খুনসহ নানা ঘটনায় ক্ষমা চাইল র‌্যাব, স্বীকার করল আয়নাঘরের কথা

সাত খুনসহ নানা ঘটনায় ক্ষমা চাইল র‌্যাব, স্বীকার করল আয়নাঘরের কথা
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ছবি: র‌্যাবের সৌজন্যে আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দীশালা বা ‘আয়নাঘর’ থাকার কথা স্বীকার করেছে র‌্যাব। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট তিনি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব নেন। সভায় র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র‌্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে এবং নারায়ণগঞ্জের সাত খুনসহ যাঁরা র‌্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের পরিবারের কাছে আমরা দুঃখপ্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। এর আগে ৫ ডিসেম্বর ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি ও হত্যার ঘটনায় শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নবনিযুক্ত মহ…