Posts

নতুন সম্ভাবনাময় বাসযোগ্য গ্রহের সন্ধান

নতুন সম্ভাবনাময় বাসযোগ্য গ্রহের সন্ধান
বার্নারড'স বি-এর প্রতীকী ছবি ছবি: সায়েন্স নিউজ সম্প্রতি ইউরোপিয়ান সাউদার্ন অবজার্ভেটরির ভেরি লার্জ টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা নতুন এক সম্ভাবনাময় বাসযোগ্য গ্রহ খুঁজে পেয়েছেন। পৃথিবী থেকে আনুমানিক ৫.৯৬ আলোকবর্ষ দূরে এই এক্সোপ্ল্যানেটের অবস্থান। গ্রহটির নাম বার্নারড'স বি। বার্নার্ডস নামে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে গ্রহটি। এর আগেও গ্রহটি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তখনো বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না। সম্প্রতি ভেরি লার্জ টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা এ গ্রহটি থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। বিজ্ঞানীরা নিবিড়ভাবে গবেষণা ও পর্যবেক্ষণ করে বলছেন, বার্নারড'স-বি গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি বায়ুমণ্ডল ও অন্যান্য উপাদানও থাকতে পারে। তবে ওই নক্ষত্রকে কেন্দ্র করে ‘বার্নার্ড বি’ ছাড়াও আরও কয়েকটি গ্রহ ঘুরছে। বিজ্ঞানীদের মতে, নক্ষত্রটির এমন আরও তিনটি গ্রহ থাকতে পারে। তবে হ্যাবিটেবল জোনে (যেখানে থাকলে পানি জমে বরফ হয়ে যাবে না, আবার বাষ্পও হবে না) রয়েছে শুধু বার্নার্ড’স বি গ্রহটি। এই দূরত্বে কোনো গ্রহে পানি থাকার সম্ভাবনা থাকলেও খুশি হওয়ার তেমন কিছু নেই। ৬ আলোকবর্ষকে মাত্র বললেও, এ…