শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় শালিখা উপজেলার তালখড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জামায়াতের সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, ছাত্র প্রতিনিধি ফারদিন সুমন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদে…