আজীবন মেয়াদি ইউনিক আইডি দেবে ইসি
আগামী বছরের জানুয়ারি থেকে প্রত্যেক নাগরিকের জন্য ইউনিক আইডি (ইউআইডি) প্রদান করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে যাদের বয়স ১৮ বছরের উপরে নিবন্ধিত হয়েছেন তাদের ১০ ডিজিটের ইউআইডি নম্বর তৈরি করা হয়েছে। যাদের বয়স ১৮ বছরের নিচে, অর্থাৎ এখনো ভোটার হননি, তাদের জন্য ইউআইডি করা হচ্ছে। পরবর্তীতে জন্ম নিবন্ধনের সঙ্গে প্রত্যেক শিশুর জন্য একটি করে ইউআইডি সিস্টেম রাখা হবে। ক্রমাণয়ে দেশের সকল নাগরিক একটি করে ইউআইডি দেবে ইসি । জানা গেছে, ইউনিক আইডি ফলে ব্যাংক হিসাব নম্বর, জন্মনিবন্ধন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, টিন নম্বর, পাসপোর্ট নম্বর, ভোটার নম্বরসহ এমন অসংখ্য নম্বর সংরক্ষণের প্রয়োজন হবে না। এই ইউআইডি দিয়েই চলবে সব কাজ। ইতোমধ্যে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ উইং বলছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইউআইডি ব্যবহার করা যাবে। শিশুর জন্ম নিবন্ধনের সঙ্গে ইউআইডি দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নিবন্ধিত হবেন, তখন তাকে ইউআইডি প্রদান করা হবে। ইউনিক আইডি …